ব্লগার নিলয়ের খুনিদের গ্রেপ্তারের দাবি প্রগতিশীল ছাত্রজোটের
ব্লগার নীলার্দ্রি চট্টোপ্যাধ্যায় নিলয় হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্নেহাদ্রী চক্রবর্তী রিন্টু বলেন, হত্যাকারী অবিলম্বে গ্রেপ্তার বিচাররে আওতায় আনা না হলে এই মৌলবাদী শক্তি যেভাবে বিস্তার লাভ করছে। ভবিষ্যতে এর পরিণতি ভয়াবহ রূপ নেবে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী শুভ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মনোয়ার হোসন মাসুদও সমাবেশে বক্তব্য রাখেন।
এর আগে দুপুরে ছাত্রফ্রন্ট আলাদাভাবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
