২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: বহিষ্কৃত আ. লীগ নেতা স্বপদে পুনর্বহাল

সাত খুনের পর বহিষ্কার হওয়া সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াকে ওই পদে পুনর্বহাল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 09:10 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

রোববার সন্ধ্যায় এ বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে 0জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান।

সাত খুনের ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা মামলায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াসহ ৬ জনকে আসামি করেছিলেন।

তবে মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রে ইয়াছিন মিয়াকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে অভিযোগপত্রে তাকে অব্যাহতি দেওয়ায় মামলার বাদী সেলিনা ইসলাম অভিযোগপত্র প্রত্যাখ্যান করে নারাজি দিলেও আদালত তা নামঞ্জুর করে অভিযোগপত্র গ্রহণ করেন।

মজিবর রহমান বলেন, “ইয়াছিন মিয়াকে তার পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। যেহেতু মামলার অভিযোগপত্র থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাই কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতভাবে ইয়াছিন মিয়াকে সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করা হয়েছে।”

রোববার বিকালে থানা আওয়ামী লীগের কার্যালয়ের কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির শতাধিক কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন বলেও জানান মজিবর।

পুরনো খবর:

নজরুল পরিবারের বিরুদ্ধে ‘আসামি’ ইয়াছিনের মামলা
সাত খুন: নজরুলের স্বজনদের কাছে ‘চাঁদা দাবি’