২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের মহাসড়কে ট্রাক্টর ও ইজিবাইক নিষিদ্ধ

দুর্ঘটনা রোধে চাঁদপুরে মহাসড়কে ট্রাক্টর ও ইজিবাইক চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 08:47 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বৃহস্পতিবার দুপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইজিবাইক ও ট্রাক্টরের কারণে অনেক দুর্ঘটনা হয়ে থাকে। তাই আজ থেকে মহাসড়কগুলোতে ট্রাক্টর ও ইজিবাইক চলাচল সম্পূর্ণরুপে নিষিদ্ধ।”

শুধুমাত্র শহরের অভ্যন্তরীণ সড়কে ইজিবাইক ও ট্রাক্টর চলাচল করতে পারবে বলে জানান জেলা প্রশাসক। 

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ কুমার দত্ত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী প্রমুখ।

এদিকে, অগাস্টের প্রথম দিন থেকে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলীতে একটি দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পুরনো খবর:

অগাস্ট থেকে মহাসড়কে অটোরিকশা বন্ধ: মন্ত্রী