২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বৌদ্ধ মূর্তি চুরি

বরগুনার তালতলীতে রাখাইন পাড়ার একটি বৌদ্ধ বিহার থেকে দুটি শ্বেত পাথরের বৌদ্ধ মূর্তি চুরি করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 08:08 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বুধবার রাতে এ চুরির ঘটনা ঘটে বলে জানান তালতলী থানার ওসি বাবুল আক্তার।

ওসি জানান, তালতলী পাড়ার বৌদ্ধ বিহারটিতে বিভিন্ন আকৃতির চারটি মূল্যবান শ্বেত পাথরের বৌদ্ধ মূর্তি ছিল। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ছোট মুর্তি দুটি চুরি করে।

ঘটনার পর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী আব্দুল কাইউম মন্দির পরিদর্শন করেছেন বলেও জানান ওসি।

এ ঘটনায় তালতলী থানায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।