২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 05:56 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বৃহস্পতিবার বিকালে মাগুরা-ফরিদপুর সড়কে কছুন্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার সীতারামপুর গ্রামের শামছুর রহমান শামীম (২৯) ও গাড়াখোলা গ্রামের গার্মেন্টস ব্যবসায়ী ওবাইদুর (২৭)।

মাগুরা সদর থানার এটিএসআই কুমারেশ চন্দ্র জানান, ফরিদপুর থেকে মাগুরামুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে মোটরসাইকেলের দুই আরোহী শামীম ও ওবাইদুর ঘটনাস্থলে নিহত হন।”

লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এটিএসআই কুমারেশ।