২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বাস খাদে, নিহত ৩

(সংশোধিত) সিলেটের ওসমানীনগরে একটি বাস খাদে পড়ে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 01:42 PM

Updated : 12 Oct 2022, 04:05 PM

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ব্রাহ্মণগ্রাম এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ওসমানী নগর থানার ওসি মোরসালিন আহমদ জানান।

এর আগে পাঁচজন নিহত হওয়ার খবর দিলেও পরে তা সংশোধন করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি লাশ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ায় আমরা প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে মনে করেছিলাম।”  

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বাসটি কুমিল্লা থেকে সিলেটে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাহনটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

তবে হতাহত কারও পরিচয় তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।