২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে মাদকসহ আটক নারীর কারাদণ্ড

গাজীপুরের টঙ্গীতে মাদকসহ আটক এক নারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 11:33 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

দণ্ডিত আনোয়ারা বেগম (৬০) স্থানীয় মৃত মারফত আলীর স্ত্রী।

বুধবার টঙ্গীর আমতলী কেরানিরটেক বস্তি এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ওই নারীকে আটক করা হয় বলে র্যা ব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান জানান।

তিনি বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, কেরানিরটেক এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে দুপুরে ওই এলাকায় অভিযানে যায় র্যা ব সদস্যরা।

“এসময় তিন কেজি গাঁজা ও ২০টি ইয়াবাসহ আনোয়ারাকে হাতে-নাতে আটক করা হয়।”

পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাস তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।