২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যৌতুক না পেয়ে’ গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

ফেনীতে স্বামীর বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 09:58 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামন।

নিহত নাজমা আক্তার (২৬) ওই এলাকার দেলোয়ার হোসেন শিপনের স্ত্রী।

ঘটনার পর থেকে নাজমার স্বামী শিপন ও ভাসুর দুলার পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।

নিহত নাজমার বড় ভাই মোহাম্মদ শামীম জানান, সোনাগাজী উপজেলার আবুল কালামের মেয়ে নাজমা আক্তারের সঙ্গে পাঁচ বছর আগে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের বশির আহম্মেদের ছেলে দেলোয়ার হোসেন শিপনের বিয়ে হয়।

বিয়ের এক বছর পর দেশে ফিরে আসেন শিপন। পরে আবার বিদেশ যাওয়ার জন্য যৌতুকের দাবিতে সে নাজমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।