২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানগর ছাত্রলীগের নতুন কমিটি

রংপুর মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 09:47 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বুধবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত পত্রে ১২১ সদস্যের কমিটির ঘোষণা দেওয়া হয়।

তবে, এরমধ্যে শুধু সভাপতি সাফিয়ার রহমান স্বাধীন ও সাধারণ সম্পাদক শেখ আসিফের নাম জানানো হয়েছে।

এ দুই নেতাকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা দিতে বলা হয়েছে। 

বুধবার রাত ৮টায় এ ঘোষণার পত্র হাতে পান বলে সংগঠনের কেন্দ্রীয় সহসম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ফখরুল হাসান নিশ্চিত করেন। 

ফখরুল বলেন, নতুন সভাপতি সাফিয়ার রহমান স্বাধীন রংপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক এবং শেখ আসিফ মহানগর শাখার আগের কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন।

শেখ আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৩ সালের ২৯ অক্টোবর কেন্দ্র থেকে মহানগর কমিটি করা হয়। ১২১ সদস্যের মধ্যে সভাপতি ইউনুস আলী, সহ-সভাপতি মওদুদ আহমেদ ও সোহেল রানা ইমন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদক হিসেবে তার (আসিফ) নাম ঘোষণা করা হয়।

“কিন্তু রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদনে দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় গত বছরের ১৪ নভেম্বর রংপুর মহানগর ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় কমিটি।”