সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ১ ব্যক্তি নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মাইক্রোবাস চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যার দিকে সীতাকুণ্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অমর কৃষ্ণ দেবনাথ (৫৮) সীতাকুণ্ড থানার রহমান নগর এলাকার দেবেন্দ্র কৃষ্ণ দেবনাথের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সীতাকুণ্ড বাজার এলাকায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাস অমর কৃষ্ণকে চাপা দেয়।”
গুরুতর আহত অবস্থায় রাত ৮টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান নায়েক জাহাঙ্গীর।
