চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে সাতদিনে ৬৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত নগরীর হালিশহরে ২৮ বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) বিশেষ আদালত-১৬তে ১৩ জন বিজিবি (সাবেক বিডিআর) সদস্যের সাক্ষ্য গ্রহণ করা হয়।
এরা হলেন- সিপাহী রাশেদ ও জালাল, নায়েক পরিমল ও নাসির, ল্যান্স নায়েক তৌহিদ, আজিজ, আবুল কালাম আজাদ, খুরশীদ, হাবিলদার সাহাবুদ্দিন, দুলাল, সাইদুর রহমান ও সিরাজ এবং নায়েক সুবাদার আবুল হাশেম।
বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিজিবি রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম।
আদালতের প্রসিকিউটর লে. কর্নেল শামীমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশেষ আদালত বুধবার সকাল ৯টায় পুনরায় বসবে।
তিনি বলেন, এই মামলায় মোট সাক্ষী ১৪৩ জন। সাক্ষ্য গ্রহণকালে গ্রেপ্তার ১৫৩ বিডিআর সদস্যকে আদালতে হাজির করা হয়।
সোমবার এই মামলায় ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"যারি পিলখানা ঘটনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত রাইফেলস ট্রেনিং সেন্টারে (বর্তমানে বিজিবি ট্রেনিং সেন্টার) বিদ্রোহে অংশ নেয় জওয়ানরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/পিডি/১৮৫৬ ঘ.
bdnews24