২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ক্যান্টনমেন্টে ফিরে গেছে ট্যাঙ্ক

বিডিআর সদরদপ্তরের খুব কাছে অবস্থান নেওয়া ট্যাঙ্কগুলো ফিরে গেছে। রাত একটার দিকে ট্যাঙ্কগুলো সাভার ক্যান্টনমেন্টে পৌঁছে বলে সাভার সংবাদদাতা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 01:53 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদরদপ্তরের খুব কাছে অবস্থান নেওয়া ট্যাঙ্কগুলো ফিরে গেছে। রাত একটার দিকে ট্যাঙ্কগুলো সাভার ক্যান্টনমেন্টে পৌঁছে বলে সাভার সংবাদদাতা জানান। বিডিনিউজ ২৪ ডটকমের কর্মীরা রাত ১২টার সময় সাঁড়ি বেধে ধানমন্ডি ২৭ নম্বর সড়ক দিয়ে ট্যাঙ্কগুলোকে ফিরে যেতে দেখেছেন। তবে অন্যান্য যানবাহন ফিরেছে কিনা তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও বিডিনিউজ ২৪ ডটকমের কর্মীরা জানান, ফিরে যাওয়ার সময় ট্যাংকের উপর অবস্থান নেওয়া সৈনিকদের উৎফুল্ল দেখাচ্ছিলো। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের উদ্দেশ্যে তারা হাতও নাড়ছিলো। এর আগে বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে ১১টি ট্যাংক একই সড়ক দিয়ে গিয়ে ধানমন্ডি আবাহনী মাঠের আশপাশে অবস্থান নেয়। এর মধ্যে কয়েকটি ট্যাংক শংকর থেকে স্টার কাবারের সামনে মূল সড়কে অবস্থান নেয়। আবাহনী মাঠের পাশ্ববর্তী ১২/এ সড়কেও মোতায়েন ছিল কয়েকটি ট্যাংকসহ সামরিক যান। এছাড়া ধানমণ্ডি মাঠে সামরিক যান, পানিবাহী গাড়িসহ সেনাবাহিনীর আরও গাড়ি ছিল। দুপুরের দিকে আমাদের সংবাদদাতা সাভার সেনানিবাস থেকে ঢাকার দিকে বেশ কয়েকটি ট্যাঙ্ককে এগিয়ে আসতে দেখার কথা জানান। সাভার বাসস্ট্যান্ড থেকে তিনি বলেন, কমপক্ষে ১১টি ট্যাঙ্ক ওই এলাকা অতিক্রম করে ঢাকার দিকে এগুচ্ছে। প্রতিটি ট্যাঙ্কে কালো পোশাক পড়া পাঁচজন করে সৈনিক রয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/এএনএস/টিআর/১৩০০ঘ.