২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হতাহতদের খোঁজে বিডিআর সদর দপ্তরে তল্লাশি

পুলিশ পিলখানা বিডিআর সদর দপ্তরের নিয়ন্ত্রন নেওয়ার পর রাত ৯টা থেকে তল্লাশি শুরু করেছে। এজন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতেই তল্লাশি শুরু হয়েছে। প্রয়োজনে শুক্রবার দিনের বেলায়ও তল্লাশি চলবে। কেউ যদি নিখোঁজ থেকে থাকেন তাদের উদ্ধারের জন্যই এই তল্লাশি চলছে বলে তিনি জানান। ড্রেন,মেনহোলসহ সম্ভাব্য স্থানগুলোতে এই তল্লাশিচলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 12:48 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- পুলিশ পিলখানা বিডিআর সদর দপ্তরের নিয়ন্ত্রন নেওয়ার পর রাত ৯টা থেকে তল্লাশি শুরু করেছে। এজন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতেই তল্লাশি শুরু হয়েছে। প্রয়োজনে শুক্রবার দিনের বেলায়ও তল্লাশি চলবে। কেউ যদি নিখোঁজ থেকে থাকেন তাদের উদ্ধারের জন্যই এই তল্লাশি চরছে বলে তিনি জানান। ড্রেন,মেনহোলসহ সম্ভাব্য স্থানগুলোতে এই তল্লাশিচলছে। প্রায় ৩৩ ঘণ্টার উৎকণ্ঠা-আতঙ্কের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর পিলখানার বিডিআর সদরদপ্তরের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে পুলিশ। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে থেকে বিডিআর সদস্যদের সঙ্গে বৈঠক করছিলেন। ৬টা ৪০ এ প্রথমে পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে একটি সুসজ্জিত দল প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করে। তারা পুলিশের একটি ট্রাক ও একটি লরিতে করে ভেতরে ঢোকে। এর সঙ্গে সাদা রঙের একটি মার্সিডিজ বেঞ্জ গাড়িও ছিল। তবে তার জানালা কালো কাচের হওয়ায় গাড়ির ভেতরের কাউকে চেনা যায়নি। এর কিছুক্ষণ পরে বিডিআরের এক মেজর কামারুজ্জামানকে বের করে আনেন পুলিশ। ইতিপূর্বে বিদ্রোহী বিডিআর জওয়ানরা বলেছিলেন শুধুমাত্র পুলিশের কাছেই অস্ত্র সমর্পণ করবেন তারা। বেতন ভাতা বৃদ্ধির দাবি ও উর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ তুলে বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর পিলখানায় বিডিআর সদরদপ্তরে এ বিদ্রোহ শুরু করে জওয়ানরা। প্রথম দিনের রক্তক্ষয়ী ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আরো বেশ কিছু স্থানেও বিডিআর বাহিনীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এলএইচ/এজে/এসকে/২৩৪০ঘ.