১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পেট্রোবাংলায় যোগ দিলেন নতুন চেয়ারম্যান

এর আগে তিনি দুর্নীতি দমন কমিশন ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্বও সামলেছেন।

পেট্রোবাংলায় যোগ দিলেন নতুন চেয়ারম্যান
মো. রেজানুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2025, 05:06 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন।

পেট্রোবাংলার উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার থেকে স্যার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭ ব্যাচের এ কর্মকর্তা এর আগে দুর্নীতি দমন কমিশন ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ বিভিন্ন দায়িত্ব সামলেছেন।

পেট্রোবাংলার সদ্য বিদায়ী চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারকে বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) হিসেবে প্রেষণে পদায়ন করা হয়েছে।

পুরনো খবর-

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি রেজানুর