১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি রেজানুর

একসময় তিনি দুদকের ডিজি ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2024, 11:37 AM

Updated : 26 Aug 2026, 10:52 AM

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব রেজানুর রহমানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের সপ্তদশ ব্যাচের এ কর্মকর্তা বিদ্যুৎ বিভাগের আগে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন পদে মাঠ প্রশাসনে কাজ করেছেন।