২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঈদুল আজহা: শেখ হাসিনাকে শুভেচ্ছা নরেন্দ্র মোদীর

ঈদুল আজহাকে ‘বহু-সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

ঈদুল আজহা: শেখ হাসিনাকে শুভেচ্ছা নরেন্দ্র মোদীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 05:19 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রোববার ঢাকায় ভারতীয় হাই কমিশনের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদুল আজহা উপলক্ষ্যে তার উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “এই উৎসবটি আমাদের ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য।”

ঈদুল আজহাকে ‘বহু-সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ’ হিসেবেও বর্ণনা করেন ভারতের প্রধানমন্ত্রী।

চিঠিতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।