২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিত্রাং যেভাবে ঘূর্ণিঝড়ে রূপ নিল

সিত্রাং নামটি নেওয়া হয় থাইল্যান্ডের প্রস্তাবিত নামের তালিকা থেকে, যার অর্থ পাতা।

সিত্রাং যেভাবে ঘূর্ণিঝড়ে রূপ নিল

যে গতিপথ ধরে এগোয় সিত্রাং।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 11:22 PM

Updated : 24 Oct 2022, 11:22 PM

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় আসছে এমন আভাস মিলেছিল আগেই, তার সপ্তাহ খানের পর আন্দামান সাগরে সেই লঘুচাপ সৃষ্টি হয়, এটি বঙ্গোপসাগরে এসে পরিণত হয় নিম্নচাপে। পরে এটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নেয়।

ঘূর্ণিঝড়ের রূপ পাওয়ার পর এ ঘূর্ণিবায়ু চক্রের নাম হয় সিত্রাং। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের আবহাওয়া দপ্তরের নির্ধারিত তালিকা থেকে ধারাবাহিকভাবে এই অঞ্চলের ঝড়ের নাম দেওয়া হয়।

সিত্রাং নামটি নেওয়া হয় থাইল্যান্ডের প্রস্তাবিত নামের তালিকা থেকে, যার অর্থ পাতা।

১৪ অক্টোবর

কানাডাপ্রবাসী একজন বাংলাদেশি গবেষক যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বা জিএফএস এর পূর্বাভাস মডেলের ভিত্তিতে বঙ্গোপসাগরে একটি সুপার সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনার খবর দেন ফেইসবুকে। বিষয়টি সোশাল মিডিয়া ও সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

পরে অবশ্য জিএফএসসহ অন্যান্য পূর্বাভাস মডেলে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের শক্তির মাত্রা কমিয়ে আনা হয়। ভারতীয় আবহাওয়াবিদরাও জানান, ২০ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে ‘সাইক্লোনিক সার্কুলেশন’ গঠনের ইঙ্গিত তারা পেয়েছেন, তবে সেটা সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা কম।

Image

জিএফএস এর পূর্বাভাস মডেলে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিমুখ দেখানো হয়েছে পটুয়াখালী ও সন্দ্বীপের মাঝামাঝি উপকূলীয় এলাকার দিকে।

২০ অক্টোবর

আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়।

২১ অক্টোবর

লঘুচাপটি পরিণত হয় সুস্পষ্ট লঘুচাপে।

২২ অক্টোবর

সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়।

২৩ অক্টোবর

নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নেয়। বাংলাদেশের সমুদ্রবন্দরে ৪ নম্বর সতর্কতা সংকেত জারি হয়।

গভীর নিম্নচাপটি তখন চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১৫ কিলোমিটার কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

Image

চট্টগ্রাম বন্দরের ছোট জাহাজগুলো রয়েছে নোঙর করে

২৪ অক্টোবর

চট্টগ্রাম,মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদ সংকেত জারি।

সন্ধ্যার পর ঝিড়ের অগ্রভাগ উপকূল অতিক্রম শুরু করে এই ঝড়। তখন ঝড়ের কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ছিল ৮০-৯০ কিলোমিটার।