মাউশির ভারপ্রাপ্ত মহাপরিচালক এবিএম রেজাউল করীম
গত বুধবার মাউশির মহাপরিচালকের পদ থেকে সরে যান অধ্যাপক নেহাল আহমেদ।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন এবিএম রেজাউল করীম।
তিনি মাউশির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক পদে কর্মরত রয়েছেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এবিএম রেজাউল করিমকে ট্রেজারি ও সাবসিডারি আইনের বিধি ৬৬ অনুযায়ী মাউশির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে।
ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে পদত্যাগের হিড়িকের মধ্যে গত বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক নেহাল আহমেদ।
