২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাউশির মহাপরিচালকের পদ ছাড়লেন নেহাল আহমেদ

২০২২ সালের জানুয়ারিতে তাকে মাউশির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 06:56 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

ক্ষমতার পালাবদলের পর গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে পদত্যাগের হিড়িকের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নেহাল আহমেদ।

বুধবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

অধ্যাপক নেহাল তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকালই পদত্যাগপত্র জমা দিতাম। কিন্তু সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে যেতে পারিনি, আজ দিয়েছি।”

ইংরেজি সাহিত্যের শিক্ষক নেহাল ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব সামলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন।

২০২২ সালের জানুয়ারিতে তাকে মাউশির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

চাকরির মেয়াদ শেষ হওয়ার পর গেল এপ্রিলে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মহাপরিচালকের দায়িত্বে রেখে দিয়েছিল শেখ হাসিনা সরকার।