১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে আহত ৭ জনকে ঢাকা মেডিকেলে আনা হয়।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 02:57 PM

Updated : 26 Aug 2026, 11:46 AM

গাজীপুরে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “এ ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছিই, যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় এ ব্যবস্থা করা হবে।”

শনিবার বেলা ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুর নগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঠেকাতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন। পরে সেখানে বাগবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয়রা তাদের ওপর হামলা চালায়। 

মোজাম্মেলের বাড়িতে হামলা-ভাঙচুর: গাজীপুরে আহত ৭ জন ঢাকা মেডিকেলে

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত ১৩

ওই ঘটনায় ১৩ জন আহতের খবর দিয়েছিলেন গাজীপুর মহানগর পুলিশের এডিসি (উত্তর) রবিউল ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের নেতাকর্মীরা বলেছেন, হামলায় আহতদের সবাইকেই প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১টার দিকে গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের সম্পর্কে ঢাকা মেডিকেলের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আহতদের মধ্যে অধিকাংশেরই মাথায় ইনজুরি ছিল, কারও ফ্র্যাকচার রয়েছে। একজনের হাত পা ভাঙা ছিল, তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে