২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসির সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদের প্রতিনিধিদল

সংসদ নির্বাচন, গণভোট, আরপিও সংশোধনসহ নির্বাচনি নানা বিষয়ে বিএনপিসহ কয়েকটি দল ইতোমধ্যে সিইসির সঙ্গে বৈঠক করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 05:41 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল।

বুধবার বিকাল সাড়ে ৪টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।

গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেন।

নির্বাচন কমিশন-ইসি সচিব আখতার আহমেদ বৈঠকে উপস্থিত  আছেন।

সংসদ নির্বাচন, গণভোট, আরপিও সংশোধনসহ নির্বাচনী নানা বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির প্রতিনিধিদল ইতোমধ্যে সিইসির সঙ্গে বৈঠক করেছেন।

এবার গণঅধিকার পরিষদও সার্বিক বিষয় নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরার জন্য সিইসির সঙ্গে বৈঠক বসল।

অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপের শেষভাগে নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার কথা রয়েছে ইসির।