বনানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টাঙ্গাইলের মধুপুরগামী বিনিময় পরিবহনের একটি বাসের ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়।
ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম, পরিচয় জানতে পারেনি পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বনানী কবরস্থানের কাছে বিমানবন্দর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
বনানী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসচাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আমাদের কর্মকর্তারা সুরতহাল তৈরি করছেন। তবে এখনও পর্যন্ত আমরা তার নামপরিচয় জানতে পারিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টাঙ্গাইলের মধুপুরগামী বিনিময় পরিবহনের একটি বাসের ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়।
ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করে।
