১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাগুরার শিশু ধর্ষণ-হত্যা মামলার ডেথ রেফারেন্স হাই কোর্টে

“এখন নথিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে হাই কোর্টের ডেথ রেফারেন্স শাখায় যাবে।“

মাগুরার শিশু ধর্ষণ-হত্যা মামলার ডেথ রেফারেন্স হাই কোর্টে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 04:31 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ ও হত্যার মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড অনুমোদেনের (ডেথ রেফারেন্স) নথি হাই কোর্টে এসেছে।

বুধবার বিচারিক আদালত থেকে ডেথ রেফারেন্স নথি হাই কোর্টে এসে পৌঁছায় বলে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন। 

তিনি বলেন, “এখন নথিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে হাই কোর্টের ডেথ রেফারেন্স শাখায় যাবে।“

গত ১৭ মে আলোচিত এই মামলার রায় হয়। রায়ে মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ ও হত্যার মামলার মূল আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হিটু শেখের প্রাণদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। 

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি তিন আসামি শিশুটির বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগম পেয়েছেন খালাস।

মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন।  

সারাদেশে সমালোচনার জন্ম দেওয়া এই মামলাটির বিচারকাজও খুব দ্রুত সম্পন্ন হতে চলেছে। ঘটনার মাত্র দুই মাস ১১ দিনের মাথায় এই মামলার রায় হয়েছে।

গত ৬ মার্চ মাগুরার শ্রীপুর উপজেলার শিশুটি তার বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়। সাত দিন পর ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি।

এরপর ১৩ এপ্রিল মাগুরার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন।

মাগুরার শিশু ধর্ষণ-হত্যা: হিটু শেখের প্রাণদণ্ড, ৩ জন খালাস

মাগুরার শিশু ধর্ষণ-হত্যা: ‘আমি সেই স্কুলে পড়ব’ লেখা খাতা যত্ন করে রেখেছেন মা

মাগুরার শিশু ধর্ষণ-হত্যা: হিটু শেখের প্রাণদণ্ড, ৩ জন খালাস