১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ফোনে কথা বলছিলেন তিনি।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 07:16 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় রাজধানীর খিলগাঁওয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তার নাম হুমায়ুন কবির (৩০)। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইসলামাবাদ গ্রামের আউয়াল মিয়ার ছেলে।

ঢাকা রেলওয়ে থানার এসআই রহিমা আক্তার বলেন, বুধবার রাত পৌনে ৯টার দিকে খিলগাঁও রেলগেইটের কাছে রেললাইন ধরে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন হুমায়ুন।

“এ সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।"

পুলিশ কর্মকর্তা রহিমা আক্তার জানান, রাতে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।