১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

তুরিন-মুরাদ-মশিউর-নজরুল নতুন মামলায় গ্রেপ্তার

তদন্ত কর্মকর্তার আবেদনের উপর শুনানি নিয়ে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ. আজহারুল ইসলাম এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2025, 04:10 PM

Updated : 10 Sep 2026, 12:40 PM

জুলাই আন্দোলন ঘিরে মিরপুর থানার হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া ধানমন্ডি থানার এক মামলায় সিআইডির বরখাস্ত ডিআইজি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ধানমন্ডি থানার আরো এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে।

তদন্ত কর্মকর্তার আবেদনের উপর শুনানি নিয়ে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ. আজহারুল ইসলাম এ আদেশ দেন। 

এর আগে সকালে কড়া নিরাপত্তায় আসামিতে আদালতে আনা হয়। 

তুরিন আফরোজের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৪ অগাস্ট মিরপুর-১০ নম্বরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন ২১ বছর বয়সী পারভেজ হোসেন। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। 

এ ঘটনায় নুরু ইসলাম নামে এক ব্যক্তি গত বছরের ৩ নভেম্বর বাদী হয়ে মামলা দায়ের করেন। এজাহারে  তুরিন আফরোজ এ মামলার ৮ নম্বর আসামি।

শাহে আলম মুরাদের মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৪ অগাস্টে রাজধানীর সাইন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। 

দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৭ অগাস্টের বিকেলে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।