১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

৪৬তম বিসিএস: প্রিলিমিনারি উৎরালেন ১০ হাজার ৬৩৮ জন

এই বিসিএসের মাধ্যেমে তিন হাজার ১৪০ জনকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে।

৪৬তম বিসিএস: প্রিলিমিনারি উৎরালেন ১০ হাজার ৬৩৮ জন
গত ২৬ এপ্রিল আটটি বিভাগীয় শহরে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 04:06 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

ছেচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন, যাদের আগামী অগাস্ট মাসে লিখিত পরীক্ষায় বসতে হতে পারে।

সরকারি কর্ম কমিশন- পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) বৃহস্পতিবার বিকালে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে 46 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসেও ফলাফল জানা যাবে।

২৬ এপ্রিল আটটি বিভাগীয় শহরে ৪৬তম বিসিএসের ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ চাকরিপ্রত্যাশী।

সরকারি চাকরিতে তিন হাজার ১৪০ জনকে নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি।

আবেদন গ্রহণ শুরু হয় ১০ ডিসেম্বর। এবার বিসিএস পরীক্ষা দিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৩৭ হাজার ৯৮৬ জন।

উত্তীর্ণ হলেন যারা

এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৪৮৯ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ২ হাজার ৭৪ জন (সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারি ডেন্টাল সার্জন ১৬ জন, সহকারি প্রকৌশলী ৬৫ জন) ও সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন।

পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।