২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. মবিন খানের মৃত্যু

সোসাইটির ওয়েবসাইটে ডা. মবিন খানকে ‘ফাদার অব হেপাটোলজি ইন বাংলাদেশ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

ডা. মবিন খানের মৃত্যু
ডা. মবিন খান

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2024, 07:20 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ, হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মবিন খান মারা গেছেন। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। 

হাসপাতালের হেপাটোলজি বিভাগের চিকিৎসক ডা. ফজলে ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার বাধ্যর্কজনিত কারণে অসুস্থ ছিলেন। সঙ্গে পারকিনসনস রোগেও ছিল। আমাদের এখানেই ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।”

অধ্যাপক ডা. মবিন খানের জন্ম ১৯৪৯ সালে। লিভার বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির সভাপতি তিনি।

সোসাইটির ওয়েবসাইটে ডা. মবিন খানকে ‘ফাদার অব হেপাটোলজি ইন বাংলাদেশ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে লিভার রোগ গবেষণায় তার অবদান রয়েছে।