২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার ঈশ্বরদীর চেয়ারম্যান প্রার্থী এমদাদুলকে তলব

আগামী ২৯ মে সেখানে ভোট হওয়ার কথা রয়েছে।

পাবনার ঈশ্বরদীর চেয়ারম্যান প্রার্থী এমদাদুলকে তলব
নির্বাচন ভবন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2024, 09:00 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হককে তলব করেছে নির্বাচন কমিশন।

আগামী ২৬ মে সকাল সাড়ে ১১টায় নির্বাচন ভবনে উপস্থিত হয়ে কেন প্রার্থিতা বাতিল করা হবে না তার ব্যাখ্যা দিতে হবে আনারস প্রতীকের এ প্রার্থীকে।

একই সময়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরীকে তলব করা হয়েছে ইসিতে।

ইসির উপ সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এই তলবের কথা জানানো হয়েছে।

এমদাদুল হক বলেন, “নির্বাচন কমিশন যেহেতু ডেকেছে, আমি যাব।”

তৃতীয় ধাপে ২৯ মে ঈশ্বরদীতে ভোটের কথা রয়েছে।

গত ৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আগে আচরণবিধি ভঙ্গ করায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। অবশ্য আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি।

দ্বিতীয় দফায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাতিল হয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা। ভোটের দুই দিন আগে হাই কোর্টের আদেশে তিনি সেই প্রার্থিতা ফিরে পান।

উপজেলা নির্বাচন: মঠবাড়িয়ার রিয়াজের প্রার্থিতা বাতিল