১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অভিভাষণে বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি

দেশের সব বিচারককে অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে গত ৩ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় আদেশ জারি করে।

অভিভাষণে বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2024, 06:53 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে  তার অভিভাষণে বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন।

আগামী শনিবার সকালে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে এই অভিভাষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি তার অভিভাষণে দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন, যাতে তিনি বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথককরণসহ বিষয়ে আলোকপাত করবেন।

দেশের সব বিচারককে অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে গত ৩ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় একটি আদেশ জারি করে।

আদেশে বলা হয়, দেশের সব আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনোনীত একজন করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়ে সব অধস্তন আদালতের অন্য সব বিচারককে ২১ সেপ্টেম্বরের অভিভাষণ অনুষ্ঠানে আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে।

অনুষ্ঠানে দেশের প্রায় দুই হাজার বিচারক উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা, বিচার বিভাগের সংস্কার সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছ।