২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসা আবেদন পদ্ধতিতে পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র দূতাবাস

নতুন পদ্ধতি চালুর আগে ৫ থেকে ৭ ফেব্রুয়ারি সব ধরনের সেবা বন্ধ রাখবে ‘ইউএস ট্র্যাভেল ডকস ডটকম’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2025, 09:27 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আসছে ৮ ফেব্রুয়ারি থেকে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, নতুন পদ্ধতি চালুর আগে ৫ থেকে ৭ ফেব্রুয়ারি সব ধরনের সেবা বন্ধ রাখবে ‘ইউএস ট্র্যাভেল ডকস ডটকম’।

এরপর ৮ ফেব্রুয়ারি ওয়েবসাইট সার্ভিস পুনরায় চালু হবে নতুন পদ্ধতিতে।

নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়ারও ঘোষণা দেওয়া হয় ওই পোস্টে। প্রতি মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট ছাড় করবে দূতাবাস।