২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফিলিস্তিনের ক্যাডেট ও সামরিক কর্মকর্তাদের সামরিক প্রশিক্ষণের সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানান ইউসুফ রামাদান।

সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সেনাপ্রধান জেনালে ওয়াকার-উজ-জামানের সঙ্গে রোববার সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। ছবি: সেনাবাহিনীর ফেইসবুক

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2025, 09:57 PM

Updated : 10 Sep 2026, 12:36 PM

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। 

রোববার সেনাসদরে এ সাক্ষাৎ হয় বলে বাংলাদেশ সেনাবাহিনীর এক ফেইসবুক পোস্টে বলা হয়েছে। 

পোস্টে বলা হয়, “সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা ও হত্যাকাণ্ড নিয়ে শোক ও দুঃখ প্রকাশ করেন সেনাপ্রধান। ফিলিস্তিনের চলমান সংকটের দ্রুত অবসান প্রত্যাশা করেন তিনি।”

ফিলিস্তিনের ক্যাডেট ও সামরিক কর্মকর্তাদের বাংলাদেশের বিভিন্ন সামরিক প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা জানান ইউসুফ রামাদান।