Published : 25 Jul 2026, 10:56 PM
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার স্তূপে আগুন লাগার খবর দিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার রাত সোয়া ৯টার দিকে বিমানবন্দরের ৮নং গেইট সংলগ্ন ময়লার স্তূপে এ আগুন লাগে। সেখানে ধোঁয়া ও আগুন দেখে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
আগুন নিয়ন্ত্রণে থাকার তথ্য দিয়ে এক বার্তায় ফায়ার সার্ভিস বলেছে, বিমানবন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংস্থাটি।
রাত ১০টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নেভানোর খবর দিয়েছে ফায়ার সার্ভিস।