২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারী থানার বিএনপি নেতা রাজা গ্রেপ্তার

তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাংচুর, বাসে অগ্নি সংযোগে জড়িত বলে র‌্যাবের ভাষ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2023, 11:38 PM

Updated : 26 Nov 2023, 11:38 PM

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ওয়ারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান রাজাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার বিকাল পৌনে ৪ টার দিকে ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

তিনি বলেন, রাজার বিরুদ্ধে ওয়ারী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে ইতোপূর্বে রাজধানীর ডেমরা, যাত্রাবাড়ী, ওয়ারী ও মতিঝিল এলাকায় গাড়ি ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতামূলক কার্যক্রমের সরাসরি জড়িত ছিল।”

রাজাকে ওয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা আমিনুল।