১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেনাপ্রধানের সঙ্গে রুয়ান্ডার প্রতিরক্ষা প্রধানের সাক্ষাৎ

সাক্ষাতে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে তারা আলোচনা করেন।

সেনাপ্রধানের সঙ্গে রুয়ান্ডার প্রতিরক্ষা প্রধানের সাক্ষাৎ
বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে রুয়ান্ডার চিফ অব ডিফেন্স স্টাফের সাক্ষাৎ। ছবি: আইএসপিআর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 02:09 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রুয়ান্ডার চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এমকে মুবারক।

বুধবার ঢাকা সেনানিবাসের সেনাসদরে এ বৈঠক হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সাক্ষাতে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে বিদ্যমান সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের আগে মুবারক শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

আফ্রিকার স্থলবেষ্টিত দেশ রুয়ান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুবারক পাঁচ দিনের সফরে মঙ্গলবার বাংলাদেশে আসেন। সফরে তিনি রপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) ও কক্সবাজার এলাকা পরিদর্শন করবেন।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, তার এ সফর বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখবে।