ইসি ২০০৬: বাঁ থেকে ঘড়ির কাঁটার দিকে- সিইসি এমএ আজিজ, ইসি উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ (কালো স্যু ট), ভারপ্রাপ্ত সচিব মো. জকরিয়া (গোলাপী টাই), তার পেছনে আইন শাখার উপ সচিব একেএম সলিমউল্লাহ, উপসচিব জেসমিন টুলী, নির্বাচন কমিশনার স ম জাকারিয়া, বিচারপতি মাহফুজুর রহমান, একে মোহাম্মদ আলী ও মুনসেফ আলী
Published : 20 Jul 2023, 05:20 PM
সাবেক নির্বাচন কমিশনার এ কে মোহাম্মদ আলী মারা গেছেন।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বৃহস্পতিবার জানান, ভোরে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮২ বয়সী সাবেক এ নির্বাচন কমিশনার।
বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
মোহাম্মদ আলী স্ত্রী, তিন ছেলে, এক মেয়েকে রেখে গেছেন।
বর্তমান নির্বাচন কমিশন সাবেক এ কমিশনারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
সিইসি এমএ সাঈদ কমিশনের শেষ সময়ে নির্বাচন কমিশনার ছিলেন এ কে মোহাম্মদ আলী। তিনি ২০০১ সালের ১৯ এপ্রিল থেকে ২০০৬ সালের ১৯ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
২০০৫ সালের ২৫ মে আলোচিত সিইসি বিচারপতি এম এ আজিজ কমিশন দায়িত্ব নেওয়ার পরও ইসির নানা সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করে আলোচনায় ছিলেন তৎকালীন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী।