১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে রোজা শুরু বুধবার

সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।

সৌদি আরবে রোজা শুরু বুধবার
ছবি: খালিজ টাইমস

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2026, 09:49 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে রোজা রাখা শুরু করবে সৌদি আরবসহ অধিকাংশ আরব দেশের মুসলমানরা।

আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। এরপর দেশটির সরকার বুধবার থেকে রোজা পালনের সিদ্ধান্ত দিয়েছে।

একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও বুধবার থেকে রোজা শুরু হবে বলে খালিজ টাইমস লিখেছে।

বাংলাদেশে রোজা শুরুর ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে বুধবার সন্ধ্যায়; এদিন বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ওই সিদ্ধান্ত হবে।

সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে নতুন ধর্মমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হবে। সেখানে চাঁদ দেখার খবর পর্যালোচনা করে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে।

দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার ডিসি ও ইউএনওকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশে রমজান মাস গণনা শুরু হবে। মুসলমানরা বুধবার রাতে তারাবি নামাজ পড়ে শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখবেন।