০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

হাই কোর্টে ৮ বেঞ্চ, সোমবার থেকে বিচারকাজ

গঠিত বেঞ্চগুলোর মধ্যে পাঁচটি দ্বৈত এবং তিনটি একক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2024, 09:38 PM

Updated : 26 Aug 2026, 10:13 AM

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে সীমিত আকারে বিচারকাজ পরিচালনার জন্য আটটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে হাই কোর্ট বিভাগের বিচারকাজ সীমিত আকারে পরিচালনার জন্য এসব বেঞ্চ গঠন করে দেওয়া হয়েছে।

বেঞ্চগুলোর মধ্যে পাঁচটি দ্বৈত এবং তিনটি একক বেঞ্চ।

•    বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো.বজলুর রহমান: রিট মামলা

•    বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. বশির উল্লাহ: দেওয়ানি

•    বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক বেঞ্চ: কোম্পানি

•    বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান: রিট মামলা

•    বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার একক বেঞ্চ: দেওয়ানি ও ফৌজদারি

•    বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান: ফৌজদারি

•    বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজা: ফৌজদারি

•    বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের একক বেঞ্চ: দেওয়ানি

সরকারপতনের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে পরিবর্তনের হাওয়ায় শিক্ষার্থীদের দাবির মুখে শনিবার পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্য বিচারকরা। 

পরে হাই কোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়। রোববার দুপুরে বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে তিনি দায়িত্ব পালনের শপথ নেন।