২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

এবার দুই সচিব হলেন ওএসডি

সরকারের পট পরিবর্তনের পর প্রশাসনে পালাবদলের মধ্যে তাদের দায়িত্ব থেকে সরানো হল।

এবার দুই সচিব হলেন ওএসডি
মো. হুমায়ুন কবীর খোন্দকার ও মো. সামসুল আরেফিন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2024, 07:33 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ৫ অগাস্ট হাসিনা সরকারের পতনের পর ৮ অগাস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই দেশজুড়ে সংস্কারের যে দাবি ওঠে, তার প্রেক্ষিতে সরকারি বিভিন্ন বাহিনী, দফতর-প্রতিষ্ঠানে বদলি, অব্যাহতি, আর ব্যাপক রদবদল অব্যাহত আছে। 

প্রশাসনে পালাবদলের মধ্যেই এবার এ দুই সচিবকে ওএসডি করা হল।