তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে ‘রেমিয়ানদের’ শোক
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে সংগঠনটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ওল্ড রেমিয়ানস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (ওআরডব্লিউএ)।
শনিবার সংগঠনটির শোকবার্তায় বলা হয়, “বিশিষ্ট সাংবাদিক এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে ওআরডব্লিউএ পরিবার গভীরভাবে শোকাহত।”
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে সংগঠনটি।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ শিক্ষার্থীদের ‘রেমিয়ান’ বলা হয় এবং প্রত্যেক শিক্ষার্থীর একটি করে আলাদা স্বতন্ত্র কলেজ নম্বর থাকে।
তৌফিক ইমরোজ খালিদী ওই প্রতিষ্ঠানটির ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী; তার কলেজ নম্বর ২৪২১।
শুক্রবার লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে প্রয়াত হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
