তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে সিসিসিএফের শোক
তার দীর্ঘদিনের অবদান ও কর্মময় জীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে সংগঠনটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ)।
শনিবার ফেইসবুকে পেইজে এক শোক বার্তায় সংগঠনটি ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদীর দীর্ঘদিনের অবদান ও কর্মময় জীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।
প্রয়াতের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সংগঠনটি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছে।
ব্যক্তিগত সফরে লন্ডন সফররত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার স্থানীয় সময় বেলা ২টা ২৩ মিনিটে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
