২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা’ শুনতে চায় না নারীপক্ষ

“আমাদের দাবির যত প্রতিপক্ষই থাকুক, আওয়াজ তোলা অব্যাহত রাখতে হবে; লড়াই চালিয়ে যেতে হবে।”

‘মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা’ শুনতে চায় না নারীপক্ষ
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার 'নারীর অধিকার ও মুক্তি: প্রত্যাশা এবং করণীয় শিরোনামে সংবাদ সম্মেলন করে ‘নারীপক্ষ’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2024, 05:33 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনায় ‘মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া স্বাধীনতা’র মতো ‘বিশেষণ’ ব্যবহার না করার দাবি তুলেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নারীপক্ষ’।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সদস্য কামরুন নাহার বলেন, “আমাদের দাবির যত প্রতিপক্ষই থাকুক, আওয়াজ তোলা অব্যাহত রাখতে হবে; লড়াই চালিয়ে যেতে হবে।”

'নারীর অধিকার ও মুক্তি: প্রত্যাশা এবং করণীয়' শীর্ষক এই সংবাদ সম্মেলনে আরও কিছু দাবি তুলে ধরেন কামরুন নাহার। 

তিনি বলেন, “এত লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে; এই রকম অবমাননাকর বাক্য পরিহার করার দাবি তুলছি।” 

নারীপক্ষের আরেক সদস্য রওশন আরা বলেন, “কৃষিজমিতে অনেক নারী কাজ করেন। কিন্তু সেখানে তাদের কোনো অধিকার থাকে না। 

“অধিকারের বিষয়টিও আমরা তুলে ধরতে চাই। সম-কাজে সম-মজুরির ব্যাপারটা অনুপস্থিত। এই ব্যাপারটাও সংস্কার করা দরকার।” 

রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখার দাবি জানিয়ে সংস্থার আরেক সদস্য সাদাফ সাজ সিদ্দিকী বলেন, “আমরা মনে করি, ধর্ম ব্যক্তিগত ব্যপার এবং রাষ্ট্রের সঙ্গে ধর্ম থাকতে পারে না।“ 

সমাজের বিভিন্ন পর্যায়ে নারীর প্রতি বৈষম্যের বিষয়ে তিনি বলেন, তাদের সংগঠন জুলাই-অগাস্ট আন্দোলনের নারী সমন্বয়কদের সঙ্গে বসেছিল; সেখানে ‘নারী যেন সিদ্ধান্তের সঙ্গে থাকে’ সেই দাবি ছিল তাদের।

“তারা ফিল করছিল তারা সাইলেন্ট হয়ে গেছে। তারাও লড়াই করেছিল, তাদের ইচ্ছা ছিল নারীরা যেন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত থাকে।” 

নারীপক্ষের দাবিদাওয়ার বিষয়ে আরেক সদস্য মাহীন সুলতান বলেন, “এগুলো সবার পছন্দ হবে না, সমালোচনা হবে। তাও আমাদের ক্ষমতাটা হচ্ছে আইডিয়া দেওয়া, যুক্তি দেওয়া এবং প্রভাবিত করা।”

নারী পক্ষের দাবিগুলো-