২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশকে কুপিয়ে জখম: ঢাকার হোটেল থেকে গ্রেপ্তার ১০

গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করেছে র‌্যাব।

নারায়ণগঞ্জে পুলিশকে কুপিয়ে জখম: ঢাকার হোটেল থেকে গ্রেপ্তার ১০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

Published : 02 Nov 2023, 11:41 AM

Updated : 02 Nov 2023, 11:41 AM

বিএনপি ও জামায়াতের অবরোধের প্রথম দিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে সংঘর্ষের সময় তিন পুলিশকে কুপিয়ে জখমের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকার গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তারের খবর র‌্যাব সদরদপ্তর বৃহস্পতিবার এক বার্তায় জানিয়েছে।

আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার বিএনপি ও পুলিশের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু তখন বলেন, “অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার পুড়িয়ে অবরোধ করে৷ তারা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে৷

“সেখানে দায়িত্বরত পুলিশ বাধা দিতে গেলে তাদের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে বিএনপির কর্মীরা৷ পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়৷”

বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বিপুল সংখ্যক শটগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে জানিয়ে তিনি বলেন, “বিএনপি কর্মীরা এক পুলিশ সদস্যকে কুপিয়ে মারাত্মক জখম করেছে, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷ হামলায় গুরুতর আহত অপর দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।”

আরও পড়ুন-

পুরনো খবর:

আড়াইহাজারে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৩ পুলিশ হাসপাতালে