১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাচ্চি ভাইয়ের মালিক রিমান্ডে

আগের রাতে মালয়েশিয়া থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে ইমিগ্রেশন পুলিশ সোহেল সিরাজকে আটক করে।

কাচ্চি ভাইয়ের মালিক রিমান্ডে
সাড়া জাগানো রেস্তোরাঁ কাচ্চি ভাইয়ের মালিক সোহেল সিরাজ। গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় আসামি তিনি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 05:00 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনের ঘটনায় করা মামলায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজত পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডি। 

বুধবার সোহেলকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামির আইনজীবী কাজী নজীবুল্লাহ হীরু।

দুই পক্ষের শুনানি আদেশ দেন ঢাকা মহানগর হাকিম তাহমিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান।

আগের রাতে মালয়েশিয়া থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে ইমিগ্রেশন পুলিশ সোহেল সিরাজকে আটক করে। পরে তাকে সিআইডি কাছে হস্তান্তর করা হয়। সিআইডি তাকে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগের মামলায় গ্রেপ্তার দেখায়।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল কাচ্চি ভাই রেস্তোরাঁ। 

ভবনটির অন্য তলায়ও ছিল অনেকগুলো খাবারের দোকান। ছড়িয়ে পড়া আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১৮ জন নারী এবং ৮ শিশু ছিল।

ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ মামলা করে। মামলাটি তদন্ত করছে সিআইডি। 

এই মামলায় সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।