জবি শিক্ষক সমিতির সভাপতি আইনুল, সম্পাদক লুৎফর
সমিতির ১৫ পদের ১৩টিতেই জয়ী আইনুল ইসলাম ও আবুল কালাম মো. লুৎফর রহমান প্যানেলের শিক্ষকরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক আবুল কালাম মো. লুৎফর রহমান নির্বাচিত হয়েছেন।
বুধবার ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবদুল আলীম ফল ঘোষণা করেন।
সমিতির ১৫টি পদের ১৩টিতেই জয় পেয়েছেন আইনুল ইসলাম ও আবুল কালাম মো. লুৎফর রহমান প্যানেলের শিক্ষকরা।
এর মধ্যে সহসভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক সরোয়ার আলম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মিরাজ হোসেন কোষাধ্যক্ষ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ এম এম গোলাম আদম যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল হোসেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ছিদ্দিকুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক সৈয়দ আলম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান পান্না, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক দীপিকা মজুমদার, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল মালেক নির্বাচিত হয়েছেন।
এছাড়া অধ্যাপক মো. শাহজাহান ও অধ্যাপক জহির উদ্দিন আরিফ প্যানেল থেকে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম এবং ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ৬৭৫ জন ভোটারের মধ্যে ৫০৫ জন শিক্ষক ভোট দেন।
