১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজারবাগে পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি পুলিশ সদস্যদের মেস পরিদর্শন করেন এবং তাদের খোঁজখবর নেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2025, 06:15 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

ঈদের দিন রাজারবাগ পুলিশ লাইনসে বেশ কিছু সময় কাটিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসময় তিনি পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি পুলিশ সদস্যদের মেস পরিদর্শন করেন এবং তাদের খোঁজখবর নেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজেদের ঈদের আনন্দ বিসর্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশ সদসদ্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা কুশল বিনিময় করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, পুলিশের আইজি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।