১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অবৈধ’ সম্পদ: শুল্ক কর্মকর্তা এনামুলের বাড়ি, ফ্ল্যাট, জমি ক্রোকের নির্দেশ

৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনামুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

‘অবৈধ’ সম্পদ: শুল্ক কর্মকর্তা এনামুলের বাড়ি, ফ্ল্যাট, জমি ক্রোকের নির্দেশ
সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2024, 09:51 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

জ্ঞাত আয়ের বাইরে প্রায় ১০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।

ঢাকার বসুন্ধরার জি-ব্লকে ৯ তলা বাড়ি, বনানী ও কাকরাইলে দুটি ফ্ল্যাট, তিনটি বাণিজ্যিক স্পেস, গুলশানে কার পার্কিংয়ের জায়গা এবং গাজীপুর ও বাড্ডার জমি রয়েছে এসব সম্পত্তির মধ্যে। 

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ফারজানা ইয়াসমিনের আবেদনে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বৃহস্পতিবার এসব সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

সম্পত্তি ক্রোকের আবেদনে বলা হয়, ঘুষ-দুর্নীতির মাধ্যমে ৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৩১ জুলাই এনামুলের বিরুদ্ধে মামলা করে দুদক। 

“তদন্তে দেখা যায়, আসামি তার মালিকানাধীন ও

স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। আসামি সেটি করতে পারলে বিচার প্রক্রিয়া ব্যাহত হবে। ফলে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তার স্থাবর সম্পত্তি ক্রোক করা প্রয়োজন,” বলা হয় আবেদনে।