ইউপি ভোট: ২৯ নভেম্বর-১ ডিসেম্বর ইসির সংলাপ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের সঙ্গেই তিনদিনের এই সংলাপ অনুষ্ঠিত হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী সপ্তাহে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ অনুষ্ঠিত হবে।
ইসি সচিব আখতার আহমেদ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য দলগুলোর কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হবে। অংশীজন ছাড়াও নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাদা বৈঠকও অনুষ্ঠিত হবে।
ইসির জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার জানিয়েছে, এবার সংলাপে ৫৫টি দলকে আমন্ত্রণ জানানো হতে পারে।
আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করা হবে জানিয়েছেন কমিশন।
জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করবে।
গত ১২ অক্টোবর কমিশন সভায় দলগুলোর সঙ্গে সংলাপসহ ইউপি ভোটের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের সঙ্গেই তিনদিনের এই সংলাপ অনুষ্ঠিত হবে। এছাড়া পরবর্তীসময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে তাদের সঙ্গেও আলোচনায় বসা হবে
তিনি বলেন, “নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন।”
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আগে বলেছিলেন, তফসিল আমরা ঘোষণা করব না। তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা স্লটগুলো বলে দেব যে, কোন কোন স্লটে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।”
এবার নির্দলীয় স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে। ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি।
এছাড়া তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে ও পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।
প্রথমধাপে ১০৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, দ্বিতীয় ধাপে ১০৬৯টি, তৃতীয় ধাপে ১০২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে হালনাগাদের পর এ ভোটার তালিকা ২৫ নভেম্বর চূড়ান্ত করা হবে।
যারা ভোটার তালিকায় থাকবেন, তারাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।
