কুষ্টিয়ায় ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার
গত বছরের ১৯ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলাটি হয়েছিল।
ঢাকার গুলশান এলাকা থেকে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার মো. সোহেল ইসরাক (৩০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানান র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান।
সোহেলের বিরুদ্ধে গত বছরের ১৯ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছিল। এরপর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে।
