Published : 02 Sep 2022, 10:42 AM
উত্তরার উত্তর স্টেশন হবে মেট্রোরেলের প্রারম্ভিক স্টেশন। তিনতলা স্টেশন ভবনের উপরের তলার প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চড়বেন যাত্রীরা।
দৃষ্টিনন্দন স্থাপত্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গড়ে তোলা হচ্ছে যাত্রী ব্যবস্থাপনার কাজ। টিকেট ছাড়া কেউ প্ল্যাটফর্মে যেতে পারবেন না।
টিকিট পাঞ্চ করার পর যাত্রীরা দোতলা থেকে নির্ধারিত এস্কেলেটর বা সিঁড়ি কিংবা লিফট ব্যবহার করে প্ল্যাটফর্মে উঠবেন।