২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল, সম্পাদক নাঈম

ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের পুনর্গঠিত কার্যনির্বাহী কমিটি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল, সম্পাদক নাঈম

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের পুনর্গঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2024, 11:15 PM

Updated : 14 Feb 2024, 11:15 PM

বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম; তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে আছেন রাষ্ট্রাচার প্রধান নাঈম উদ্দিন আহমেদ।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের দায়িত্ব গ্রহণের তথ্য জানানো হয়।

নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের পুনর্গঠিত কার্যনির্বাহী কমিটি বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পুষ্পস্তবক অর্পণের পর কার্যনির্বাহী কমিটির পক্ষে বিএফএসএ সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে রক্ষিত ভিজিটরস বইয়ে স্বাক্ষর করেন।

Image

নতুন কমিটির সদস্যরা বুধবার পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিকেলে কমিটির সদস্যরা পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতের সময় কমিটির নেতারা পররাষ্ট্র ক্যাডারের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।